ads

রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, যা করণীয় করব : সেনাপ্রধান

খবর টি পড়েছেন : ৫৮৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পার্বত্য চট্টগ্রামে ফের তাণ্ডব চালিয়ে আলোচনায় উঠে এসেছে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। নিজেদের অবস্থান জানান দিতে একের পর এক সরকারি ব্যাংকে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। দুই দিনে তিনটি ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে এর সদস্যরা। নাথান বম নামে এক ব্যক্তির সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। শান্তি আলোচনার আড়ালে কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

Shamol Bangla Ads

সেনাপ্রধান বলেন, বাংলাদেশের জনগণের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা করা হবে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। ৭ এপ্রিল রবিবার দুপুরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এসময় সেনাপ্রধান বলেন, যা আমাদের করণীয় আমরা সব করছি এবং যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে শনিবার রাতে কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে এবং কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা চলছিল, কিন্তু আলোচনা শেষ হওয়ায় আগেই অশান্তি শুরু হয়েছে। তবে দ্রুত সময়ে অশান্তি কেটে যাবে এবং শান্তি ফিরে আসবে।

Shamol Bangla Ads

এর আগে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বান্দরবান সেনা রিজিয়নে পৌঁছান। পরে রিজিয়ন কার্যালয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় আটটি মামলা হয়েছে। অন্যদিকে রবিবার সকাল থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও লুটকরা টাকা ও অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বান্দবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, অভিযান শুরু হয়েছে এবং শিগগিরই সব আসামিদের আটক করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদযাত্রা : গাবতলীতে নেই যাত্রীর চাপ, নির্বিঘ্নে ঢাকা… পরবর্তী সংবাদ সেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবে ২…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads