ads

সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজিপির আরো ২৯ সদস্য পালিয়ে বাংলাদেশে

খবর টি পড়েছেন : ৪৮৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ- বিজিপি) আরো ২৯ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রবিবার রাত ১০টা থেকে বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ির জামছ‌ড়ি সীমান্ত দি‌য়ে তাঁরা বাংলাদেশে এসে আশ্রয় নেন। ১১ মার্চ সোমবার দুপু‌রে বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) জনসং‌যোগ কর্মকর্তা শ‌রীফুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানায়, মিয়ানমার সরকারি বাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে বিদ্রোহী গেরিলা সংগঠন আরাকান আর্মি (এএ) ভারী অস্ত্র ব্যবহার করলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ওপারে বিদ্রোহী আরাকান আর্মির হামলায় টিকতে না পেরে মিয়ানমারের রাখাইন প্রদেশের অংথাপায়া ক্যাম্প থেকে পালিয়ে এসে বিজিপি সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি বিজিবি ক্যাম্প এলাকায় আশ্রয় নিয়েছেন।

বিজিবির গণসংযোগ শাখা জানায়, নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত ১১ বিজিবি ব্যাটালিয়নের অধীন জামছড়ি বিওপির সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প হতে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের স্থানীয় এক ব্যক্তির বাগানে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাঁদের নিরস্ত্র করে নিরাপদ কোনো জায়গায় স্থানান্তর করা হবে।

Shamol Bangla Ads

এর আগে কয়েক দফায় মিয়ানমারের ৩৩০ জন সামরিক-বেসামরিক ব্যক্তি বাংলাদেশে ঢুকে পড়ে। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাবনাতেই হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads