ads

সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

খবর টি পড়েছেন : ৫৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশি নারী এবং নবী হোসেন নামে এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি সোমবার দুপর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে। নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর নিহত রোহিঙ্গা নবী হোসেন বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

Shamol Bangla Ads

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ান হোসেন জানান, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

Shamol Bangla Ads

এদিকে নিহত হোসনে আরার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহত রোহিঙ্গা শ্রমিকের মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এদিকে ঘটনা পরিদর্শনে এসে র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া অ্যান্ড লিগ্যাল এইড (অতিরিক্ত পুলিশ সুপার) আবু সালাম চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, বিজিবির পাশাপাশি পুলিশ ও র‍্যাব সীমান্তে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে উৎসুক জনতা সরাসরি রাস্তায় নেমে আসায় তাদের নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়ছে। স্থানীয় জনসাধারণকে আরও সতর্ক থাকতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতি দমনে সচিবদের ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads