ads

সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্নীতি দমনে সচিবদের ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ৫০৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দুর্নীতি দমনে সচিবদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এই নির্দেশ দেন তিনি। আজকের সভায় ১৫ থেকে ১৬ জন সচিব বক্তব্য দেন। তাদের মধ্যে ১১ জন সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন। তার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমনে ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ নির্দেশনা দেন।

Shamol Bangla Ads

সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্সের’ কথা বলেছেন। তিনি বলেছেন, দুর্নীতি দমনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) না। দুর্নীতি নিরসন ও প্রতিরোধের দায়িত্ব প্রতিটি মন্ত্রণালয়েরও। তাই যেখানে যেখানে ‘সার্ভিস পয়েন্ট’ আছে, সেখানে নজরদারি বা ভিন্নতর কৌশল অবলম্বন করে যে প্রক্রিয়া নেওয়া দরকার, তা নিয়ে দুর্নীতি দমনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠক নির্ধারিত কোনো আলোচ্য বিষয় থাকে না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা : হুঁশিয়ারি… পরবর্তী সংবাদ মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads