ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোট কেন্দ্রে না যেতে লিফলেট বিতরণ করলে ব্যবস্থা : ইসি আনিছুর

খবর টি পড়েছেন : ৬২৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ হচ্ছে— এমনটা চোখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। ২৩ ডিসেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। যদি কেউ বাধা দেয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ে একই কথা বলেছি।

বিএনপিসহ বিরোধীদলগুলো ভোট বর্জনের আহ্বান জানিয়ে কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছে। সেখানে তারা লিফলেট বিতরণ করে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের নিরুৎসহিত করছে।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে কমিশনার আনিছুর বলেন, ‘কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। কিন্তু ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ডের। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে বলেছি, আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়। কাজেই কোনো ব্যত্যয় হবে না।’

ইসি আনিছুর রহমান বলেন, আমাদের কাছে হেভিওয়েট বা লাইটওয়েট বলে কেউ নেই। যার বিরূদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে সামান্যতম কুণ্ঠিত হবো না। এছাড়া আচরণবিধি অমান্য করা এবং প্রার্থীদের দ্বারা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্তও আসতে পারে বলে তিনি উল্লেখ করেন। মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মারা যাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কথা দিচ্ছি, সুযোগ পেলে মাগুরাবাসীকে হতাশ করব না… পরবর্তী সংবাদ মুক্তি পেলেন ইভ্যালির রাসেল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads