ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কথা দিচ্ছি, সুযোগ পেলে মাগুরাবাসীকে হতাশ করব না : সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের জন্যে কাজ করতে পারব। ইনশাআল্লহ কথা দিচ্ছি, যদি সুযোগ পাই আপনাদেরকে হতাশ করব না। ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে বিভিন্ন এলাকায় গনসংযোগকালে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

সাকিব আল হাসান বলেন, প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের হয়ে কাজ করার জন্য। আমি আপনাদের সন্তান, মাগুরাবাসীর সন্তান। আমি আপনাদের কাছে এসেছি একটি জিনিস চাইতে। সেটি হচ্ছে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। যাতে করে আমি আপনাদের মাঝে বার বার আসতে পারি এবং মাগুরার জন্যে কাজ করতে পারি। আপনারা এই সুযোগটা দিবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন যেভাবে আমাকে সহযোগিতা করছে, এটি অব্যাহত থাকবে। আর আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে মাগুরা-১ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।

Shamol Bangla Ads

জগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সিরাজ শিকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!