ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার ক্ষমতায় এলে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৫১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ আবার সরকার গঠনের সুযোগ পেলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে। বৃহস্পতিবার পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

Shamol Bangla Ads

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। আর বিএনপি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করেছিল। বিএনপির সবকিছুই অবৈধ। ওরা নির্বাচনের কি বোঝে? ২০১৩-১৪ এর মতো আবারও অগ্নিসন্ত্রাস করছে বিএনপি। মানুষের শান্তি ওদের ভালো লাগে না।

পাকিস্তানিদের মতো বিএনপি মা-বোনদের ওপর অত্যাচার করে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি কত মানুষকে হত্যা করেছে তার কোনো হিসাব নেই। আমাদের মা বোনদের ওপর পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে, সেভাবেই নির্যাতন করেছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, বোমা হামলা, গ্রেনেড হামলা, আমাদের কত নেতাকর্মীদের হত্যা করেছে তার হিসাব নেই। আমরা নিজেই বারবার তাদের হাতে আক্রমণের শিকার হয়েছি। তারপরও আমরা কিন্তু দমে যাইনি। বরং এগিয়ে গিয়েছি। আমি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই, এত বাধা বিপত্তি, অত্যাচার, নির্যাতন, সবকিছু সহ্য কর নেতাকর্মীরা সংগঠনকে ধরে রেখেছেন এবং এগিয়ে যাচ্ছেন।’

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, আমরা খাদ্য সেবা নিশ্চিত করি, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিই, শিক্ষার ব্যবস্থা করি, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করি। আমরা এ দেশের রাস্তাঘাট-পুল ব্রিজ নির্মাণের কাজ হাতে নিই, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেব সেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারলাম না। কারণ, একটা বড় দেশ থেকে গ্যাস বিক্রির প্রস্তাব ছিল, আমি বলেছিলাম এটা জনগণের সম্পদ আমি বিক্রি করতে পারি না। কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির ডাকে সাড়া দেয়নি জনগণ : কাদের পরবর্তী সংবাদ ট্রেনে আগুনের ঘটনায় ৪ সন্দেহভাজন নজরদারিতে: র‌্যাব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads