ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন

খবর টি পড়েছেন : ৫২৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে ৩৫ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই আপিলের শুনানি শুরু হয়। আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় প্রদান করছেন।

Shamol Bangla Ads

শুনানিতে এ পর্যন্ত ৫৭ জন প্রার্থীর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৫ জন, হারিয়েছেন ১৮ জন। এছাড়া চারজন প্রার্থীর বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে তাদের কেউ কেউ প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইসি সূত্র জানায়, আপিলের শেষ দিনে শনিবার রংপুর অঞ্চলে ৯টি, রাজশাহী অঞ্চলে ১৮, খুলনা অঞ্চলে ১৬, বরিশাল অঞ্চলে ৮, ময়মনসিংহ অঞ্চলে ১৬, ঢাকা অঞ্চলে ১৬, ফরিদপুর অঞ্চলে ৩, সিলেট অঞ্চলে ৪, কুমিল্লা অঞ্চলে ২৭ ও চট্টগ্রাম অঞ্চলে ১২টি আবেদন জমা পড়ে।

Shamol Bangla Ads

আপিলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ পর্যন্ত রংপুর অঞ্চলে ৫৪, খুলনা অঞ্চলে ৬৯, বরিশাল অঞ্চলে ২৪, ময়মনসিংহ অঞ্চলে ৬৬, ফরিদপুর অঞ্চলে ২৩, চট্টগ্রাম অঞ্চলে ৪৭, ঢাকা অঞ্চলে ৮৮, কুমিল্লা অঞ্চলে ৩৩, সিলেট অঞ্চলে ২৩ ও রাজশাহী অঞ্চলে ৭৪টি আপিল জমা পড়েছে। সর্বোচ্চ ঢাকা এবং সর্বনিম্ন আপিল পড়েছে ফরিদপুর ও সিলেটে।

এবারের নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়ে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় ৭৩১ জনের। আজ রোববার থেকে থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ পুলিশ কমিশনার, ১ ডিসি ও ৫ এসপিকে… পরবর্তী সংবাদ পুলিশের হেফাজতে রিহ্যাবে আছেন আদম তমিজী: হারুন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads