ads

মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ : কাদের

খবর টি পড়েছেন : ৪৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে আওয়ামী লীগ। তবে সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আওয়ামী লীগের নেই। তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। দলের মনোনীত প্রার্থী ও নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

১৪ দলের মধ্যে যারা গ্রহণযোগ্য তারা মনোনয়ন পাবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে যেসব প্রার্থী জয়ী হওয়ার মতো আছেন, তাদের কথা প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। যেখানে যেটা প্রয়োজন, তা করব। আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। যথেষ্ট সময় আছে। এর মধ্যে প্রার্থীদের সংযোজন, বিয়োজন হবে।

Shamol Bangla Ads

এর আগে নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে আওয়ামী লীগ জানিয়েছে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবে। আর সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে। তবে আওয়ামী লীগ কোন কোন দলের সঙ্গে জোট করবে এ কথা তাদের চিঠিতে বলা নেই। যদিও দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, তারা জোটবদ্ধ এবং পৃথক দু’ভাবেই নির্বাচন করবেন বলে ইসিকে জানিয়েছেন। সে ক্ষেত্রে কোনো কোনো আসনে জোটবদ্ধ আবার কোনো আসনে পৃথক নির্বাচন করা হবে। সেটি নির্ধারিত হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ পরবর্তী সংবাদ নির্বাচনী আচরণবিধি দেখতে মাঠে ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads