ads

মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

খবর টি পড়েছেন : ৬১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এবার দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন, আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, দেশে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন রয়েছে।

Shamol Bangla Ads

জনসংখ্যার ঘনত্ব ৯৭৬ জন প্রতি বর্গকিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জনে। মোট জনসংখ্যার মধ্যে কাজে নিয়োজিত রয়েছে ৩৭ দশমিক ২১ শতাংশ, কাজ খুঁজছে ১ দশমিক ৬৫ শতাংশ, কাজ করে না ২৯ দশমিক ৩২ শতাংশ।

দেশে কাঁচা ঘর ৬৬ দশমিক ১৯ শতাংশ থেকে নেমে এসেছে ৫৮ দশমিক ৭৮ শতাংশে। আর পাকা ঘর ১১ দশমিক ৩২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২২ দশমিক ৪৬ শতাংশ বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীদের তথ্য চাইল বাংলাদেশ ব্যাংক পরবর্তী সংবাদ সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেবে আওয়ামী…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads