ads

বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল : ইসি সচিব

খবর টি পড়েছেন : ৫৪৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগ যখন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে প্রস্তুত তখন বিএনপিসহ বিরোধী দলগুলো তফসিল ঘোষণা না করতে হুঁশিয়ারি দিচ্ছে। এদিকে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধও চলছে। এমন পরিস্থিতিতে তফসিল ঘোষণা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানেই তফসিল ঘোষণা করবেন।

Shamol Bangla Ads

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেওয়া হচ্ছে। ১৫ নভেম্বর বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট ও প্রস্তুতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহাংগীর আলম জানান, বিকেল পাঁচটায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় তফসিল পর্যালোচনা করে অনুমোদন করা হবে। এরপর ভাষণ দেবেন সিইসি। ভাষণটি একযোগে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

Shamol Bangla Ads

তফসিল ঘোষণাকে কেন্দ্র করেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এখন আর সংলাপের সুযোগ নেই : ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ জামালপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের দাবিতে মানববন্ধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads