ads

রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

খবর টি পড়েছেন : ৪৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলাসহ সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সারা দেশে বিজিবি সদস্যদের মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

শরিফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে আরও ১২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি জওয়ান মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে বলেও জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

এর আগে বিএনপির ডাকা অবরোধের সময় একাধিকবার বিজিবিকে মাঠে নামানো হয়েছিল। গত ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Shamol Bangla Ads

এদিকে, সারা দেশে ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ৯টি বাসে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চতুর্থ দফার অবরোধেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির পরবর্তী সংবাদ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads