ads

রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনে ফেলে দেবেন: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১,১২৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা। রবিবার নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।

বিএনপি-জামায়াত ধ্বংসের কাজ করে উল্লেখ করে জনসভায় শেখ হাসিনা বলেন, ‘দেশে আধুনিক প্রযুক্তি করা হয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করি। আপনারা নিশ্চয়ই গত ১৫ বছরে দেশের উন্নয়ন দেখেছেন। আমাদের উন্নয়ন গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রতিটি গ্রাম হবে শহর। কোনো মানুষ ঘরহীন থাকবে না।’

Shamol Bangla Ads

মঞ্চে উঠেই নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্লোগান নয়, ভোট দরকার। আপনাদের কাছে ওয়াদা চাই। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।’

অনুষ্ঠানে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক), নারায়ণগঞ্জের আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গাজীপুরের কালীগঞ্জ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের জহিরুল হক ভূঁইয়া মোহন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের (নরসিংদী গাজীপুর জেলার দায়িত্ব) সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মনোনয়নপত্র জমা দেওয়া যাবে অনলাইনে, অ্যাপ চালু পরবর্তী সংবাদ কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৫০০

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads