ads

বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নগদ লেনদেনবিহীন সমাজ সহজ করবে উন্নয়ন: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে নগদ লেনদেনবিহীন সমাজ প্রতিষ্ঠা উন্নয়নকে ত্বরান্বিত এবং রাজস্ব সংগ্রহ সহজ করবে।’ বুধবার বাংলাদেশের নিজস্ব কান্ট্রি কার্ড স্কিম ‘টাকা পে’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে টাকা পে’র উদ্বোধনী অনুষ্ঠানে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও স্বাধীন ও সার্বভৌম হতে হবে।’ প্রতিটি কার্ডধারীর তথ্য-নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমি আশা করি এই নেটওয়ার্কের নিরাপত্তাব্যবস্থা ভালোভাবে সুরক্ষিত থাকবে। বিশেষ করে ফায়ারওয়াল ফুলপ্রুফ তৈরিতে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘‘এই ‘টাকা পে’ কার্ডটি বাংলাদেশে নগদ লেনদেনবিহীন সমাজ গঠনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। আমরা অন্য কারো ওপর নির্ভরশীল হব না। আমরা আমাদের অর্থ আমাদের দেশেই ব্যবহার করব। আমরা এই সিস্টেমটিকে অন্য দেশের সাথে সংযুক্ত করার চেষ্টা করব। আমাদের অবশ্যই একটি হার্ড কারেন্সির ওপরও নির্ভরশীল হওয়া উচিত নয়।’’

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক (বিবি), সোনালী ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক ভার্চুয়ালি যুক্ত হয়। টাকা পে কার্ডটি কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় বেসরকারি খাতের সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ইস্যু করছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিবি গভর্নর আবদুর রউফ তালুকদার। বিবি’র নির্বাহী পরিচালক মেজবাউল হক ‘টাকা পে’ জাতীয় কার্ড প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন তাদের অফিসে টাকা পে কার্ডের ব্যবহার এবং এটিএম থেকে অনলাইন পেমেন্ট ও টাকা উত্তোলন প্রদর্শন করেন যেখানে ব্যবহারকারীরা সেবা গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসরায়েলের অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে বিএনপি :… পরবর্তী সংবাদ আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ প্রকল্প উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads