ads

সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতু হয়ে ট্রেন চলবে বুধবার থেকে

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত নতুন রেলপথ দিয়ে আগামী বুধবার থেকে ট্রেন চলবে। শুরুতে নির্ধারণ করা ভাড়া সমালোচনার মুখে কমিয়ে এ পথের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

Shamol Bangla Ads

বুধবার থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও যশোরের বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নতুন রুট দিয়ে যাতায়াত করবে। প্রথমে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দূরত্ব ৭৭ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আগের হিসাবে ভ্যাটসহ এসি সিটে ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারণ করা হয় ৭০২ টাকা; পরে তা কমিয়ে ৫৪১ টাকা করা হয়েছে। আন্তঃনগরে শোভন চেয়ার ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারিত হয়েছিল ৩০৫ টাকা; পরে তা কমিয়ে ২৫৫ টাকা করা হয়েছে। এই রুটে বাস ভাড়া ২৫০ টাকা।

আগের তালিকায় শোভন চেয়ারে ঢাকা-খুলনার ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৬১৫ টাকা; পরে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস আগের মতোই সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করবে। ৯টা ৩২ মিনিটে পৌঁছাবে ভাঙ্গা। সেখান থেকে রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর হয়ে খুলনা যাবে। এই রেলপথে এসি সিটে ভাড়া নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪০৯ টাকা; পরে কমিয়ে করা হয়েছে ১ হাজার ১৪৫ টাকা।

Shamol Bangla Ads

গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস চলে ভাঙ্গা পর্যন্ত। রুট বাড়ানোর পর এ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলবে। একটি কমিউটারও চলবে এই রেলপথে। আগামী বছরের জুনে পদ্মা রেল সংযোগের যশোর পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্নের পরিকল্পনা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!