ads

সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার আলু আমদানির সিদ্ধান্ত

খবর টি পড়েছেন : ৪৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

গত তিন দিনে আলু কেজিপ্রতি অন্তত ১০ টাকা বেড়ে যাওয়ার পর সরকার বহুল ব্যবহৃত এই পণ্য আমদানির সিদ্ধান্ত নিল। প্রায় দেড় মাস আগে সরকার ডিম আমদানির সিদ্ধান্ত নিলেও দেশে এখনো ডিম আমদানি হয়নি।

Shamol Bangla Ads

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাণিজ্য মন্ত্রণালয় আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়। এর কোনোটির দামই বাজারে কার্যকর হয়নি। প্রায় প্রতি মাসেই বেঁধে দেওয়া হয় ভোজ্যতেল ও চিনির দাম, যদিও এসব পণ্য বাজারে তার চেয়ে বেশি দামে বিক্রি হয়।

সরকার খুচরা বাজারে আলুর দাম নির্ধারণ করে দিয়েছিল প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকায়। সেই আলু এখন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়। গত বৃহস্পতিবারও আলুর দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে ছিল। বিক্রেতারা প্রথম আলোকে বলেছেন, আলুর সরবরাহ সংকট রয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির দাম বাড়তি থাকার কারণে আলুর চাহিদা বেড়েছে। সে কারণেও দাম বেড়েছে বলে মনে করেন অনেক বিক্রেতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রসহ সাত দেশের উদ্বেগ পরবর্তী সংবাদ পদ্মা সেতু হয়ে ট্রেন চলবে বুধবার থেকে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads