ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মামলা শুরু হয়েছে, আরও অনেকেই দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪০৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ, সাংবাদিক, সরকারি সম্পদের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ‘আরও অনেক মামলা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

Shamol Bangla Ads

গতকালের হামলা, আগুন, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাকে বর্বরোচিত ও জঘন্য উদাহরণ উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, মামলা শুরু হয়েছে। অনেকে মামলা দেবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মামলা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দেবে। পুলিশ মামলা দেবে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, সেই মামলাও তো হবে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মামলা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কতজন আটক ও গ্রেপ্তার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য নেতাকর্মীদের কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা মিটিং করেছেন, তারা মিটিংয়ের জন্য বসে ছিলেন, তখনই ঘটনাগুলো (গতকালের ঘটনা) ঘটেছে। তাহলে এর দায় কি তারা এড়াতে পারেন?

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধান বিচারপতির বাসায় হামলার প্রতিবাদে ময়মনসিংহে বঙ্গবন্ধু আওয়ামী… পরবর্তী সংবাদ পুলিশ হত্যার বিচার ত্বরিত গতিতে হবে: আইনমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads