ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধান বিচারপতির বাসায় হামলার প্রতিবাদে ময়মনসিংহে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ

রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সভা-সমাবেশের নামে বিএনপি- জামায়াত জোট বিচার বিভাগের অভিভাবক মাননীয় প্রধান বিচারপতির বাসভবনসহ সারাদেশে বিএনপি-জামায়াতের হামলা, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা।

Shamol Bangla Ads

রবিবার দুপুরে বিএনপি ও জামায়াত তাদের দোসরদের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা শাখা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য, বার কাউন্সিল রিলিফ কমিটি ও ট্রাইব্যুনাল-৪ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জালাল উদ্দিন খান।

মিছিল পূর্ব জজ কোর্ট প্রাঙ্গনে আইনজীবী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বারের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সভাপতি বিকাশ চন্দ্র রায় প্রমূখ। এসময় সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads