ads

মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্বাচনের পর : নসরুল হামিদ

খবর টি পড়েছেন : ৪০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্ধারণের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘অর্থ বিভাগ বিষয়টি বিবেচনা করবে, কখন থেকে এই ফর্মুলা কার্যকর হবে। নির্বাচনের পরও হতে পারে।’ মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ওইসময় অপর এক প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিয়ে এখনও বড় প্রভাব ফেলেনি। তবে যুদ্ধ দীর্ঘ হলে চিন্তা থেকেই যায়। কারণ জ্বালানি তেলের বিকল্প উৎস সেভাবে নেই।’ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সঞ্চালন ব্যবস্থায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে নানা সমস্যা সৃষ্টি হয়। স্মার্ট গ্রিড এসব সমস্যার সমাধান দেবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তিন-চার বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে, পিজিসিবি কি প্রস্তুত? আমার মনে হয় পিজিসিবি জানেই না। বৈদ্যুতিক যানবাহন আসবে, তারা বিভিন্ন জায়গা চার্জ দেবে। পরমাণু বিদ্যুৎ আসতেছে। এসব বিষয়ে আগাম প্রস্তুতি নিতে হবে। সঞ্চালন ব্যবস্থা স্মার্ট হতে হবে।’

Shamol Bangla Ads

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, ‘স্মার্ট গ্রিডের বিষয়টি কোন বিলাসিতার বিষয় নয়। নিরবিচ্ছিন্ন ও কোয়ালিটি বিদ্যুতের জন্য স্মার্ট গ্রিড জরুরি।’
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গ্রিড জরুরি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক একেএম গাউস মহিউদ্দিন আহমেদ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। ভার্চুয়ালমাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির সিনিয়র রিজওনাল রিপ্রেজেনটেটিভ (সাউথ এশিয়া) মেহনাজ আনসারী। উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান সেলিম উদ্দিন, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম প্রমুখ। কর্মশালায় অনুষ্ঠানে জেনারেল ইলেক্ট্রিক (জিই), মাইক্রোসফট, আইবিএম ও ওরাকল চারটি পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে: হাছান… পরবর্তী সংবাদ শেখ রাসেলের জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads