ads

বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিনেমাটি দেখে আমার মা, দাদা-দাদির সম্পর্কেও জানতে পারবেন : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৬৫১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে। সিনেমাটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্ববান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিনেমাটি দেখে আমার মা, দাদা-দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন।

Shamol Bangla Ads

আজ অভিনেতা, অভিনেত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে ন্যাশনাল ফিল্ম আর্কাইভসে প্রিমিয়ামে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি জীবনভিত্তিক ছবি, এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকৌশলী, যারা স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন এবং নির্মাণ কাজে যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকাল পুরো বাংলাদেশে মুজিব : একটি জাতির রূপকার ছবিটি মুক্তি পাবে। দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, ইতিহাসের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। আমার পরিবার, মা, আমার দাদা দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।

অভিনেতা, অভিনেত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে ন্যাশনাল ফিল্ম আর্কাইভসে প্রিমিয়ামে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের ১৫৩ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা।

Shamol Bangla Ads

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বর্ণের দাম ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল পরবর্তী সংবাদ অপ্রয়োজনীয় সিজার বন্ধের নীতিমালাকে আইনের অংশ ঘোষণা হাইকোর্টের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads