ads

বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের দাম ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল

খবর টি পড়েছেন : ৪৩৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তিন দফা কমার পর দেশের বাজারে আবার স্বর্ণের দাম বেড়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

Shamol Bangla Ads

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৮২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনি এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Shamol Bangla Ads

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতনি এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। চারদিনের মাথায় ১ অক্টোবর স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৭৪৯ টাকা। এরপর ৫ অক্টোবর কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা। তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ২০০ টাকা কমে। এবার এক লাফে দাম বাড়ল প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিথ্যাচারে জনগণকে বিভ্রান্ত করবেন না, বিএনপিকে কাদের পরবর্তী সংবাদ সিনেমাটি দেখে আমার মা, দাদা-দাদির সম্পর্কেও জানতে পারবেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads