ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন ৫ নভেম্বর

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনে আগামী ৫ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

Shamol Bangla Ads

দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে জাহাংগীর বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, মনোনয়ন বাছাই ১২ অক্টোবর, প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।’

গত ৩০ সেপ্টেম্বর বিএনপি থেকে বেরিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত আব্দুস সাত্তার ভূঞা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।

Shamol Bangla Ads

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। ৩০ সেপ্টেম্বর শূন্য হওয়ায় এ দুই আসনে ২৮ ডিসেম্বরের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা ছিল।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১ নভেম্বর। আর নির্বাচন করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তফসিল দিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!