ads

সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিসা নীতি নিয়ে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভিসা নীতির লিস্ট আমরা পাইনি। যেগুলো হচ্ছে, আমার মনে হয় এগুলো সবই অতিরঞ্জিত এবং সত্যি ঘটনা নয় এগুলো।’ দেশ থেকে কেউ অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেলে সরকার খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Shamol Bangla Ads

সোমবার বিকেলে সচিবালয়ে ভিসা নীতি কাদের ওপর প্রয়োগ হচ্ছে এর কোনো তালিকা পাওয়া গেছে কি না—জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

অনেক প্রতিবেদনে এসেছে যে, পুলিশ কর্মকর্তা অনেকের বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে! সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশেরও শুনছি থাকতে পারে। সেখানে তো অনেকের কাছেই যাওয়ার একটা জায়গা, বাসস্থান। সে জন্য অনেকে যান, অনেকে হয়তো বাড়ি করেছেন। সেখানে তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন সেখানে আমাদের কিছু বলার নেই।’

Shamol Bangla Ads

বিএনপি বলেছে আগামীতে সরকার পতনের এক দফার দাবিতে অনুষ্ঠেয় কর্মসূচির অনুমতি নেবে না—এ প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি এখনও বলছি, সবাইকে নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে না চললে অনিয়মের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যা করার করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবার বাড়ল এলপিজির দাম পরবর্তী সংবাদ দুর্নীতির বিরুদ্ধে ব্যবসায়ীদেরকে প্রতিরোধ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads