ads

রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খাসির মাংসের মজাদার দুই রেসিপি

খবর টি পড়েছেন : ৭০৬
খাসির মাংসের মজাদার দুই রেসিপি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খাসির মাংস সব বয়সের মানুষের কাছে একটি প্রিয় খাবার। নানা দেশে নানাভাবে রান্না হয় এই মাংস। আজ জেনে নিন দেশি কয়েকটি পদের রেসিপি।

Shamol Bangla Ads

কাটা মসলায় খাসির মাংস

উপকরণ
খাসির মাংস ১ কেজি, পিঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা চা চামচ, আদা কুচি ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, এলাচ ২/৩টি, দারচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, তেল ৩ টেবিল চামচ, গোলমরিচ ৫/৬টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ।

Shamol Bangla Ads

প্রণালি

খাসির মাংস সিদ্ধ করে নিন। তেল, লবণ ও সব মসলা দিয়ে মাংস রান্না করুন। ১৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

খাসির ভিন্দালু

উপকরণ :

খাসির মাংস ১ কেজি, পিঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, টমেটো পিউরি ২ টেবিল চামচ, সিরকা ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, এলাচ ৩/৪টি, দারচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, লবণ পরিমাণ মতো।

প্রণালি :

খাসির মাংসের সঙ্গে টক দই, সিরকা, টমেটো পিউরি, সিরকা ও লবণ মেখে ১ ঘণ্টা রেখে দিন। অন্য একটি পাত্রে পিঁয়াজ বাদামি করে ভেজে বাকি সব মসলা কষিয়ে মাংস ঢেলে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে ওপরে তেল ভেসে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন খাসির ভিন্দালু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অলসতা কাটাবেন যেভাবে পরবর্তী সংবাদ জেনে নিন ড্রাগন ফলের পুষ্টিগুণ