ads

রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৪১

খবর টি পড়েছেন : ৮৬২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। ২০ আগস্ট রবিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের জন্য আজ পিএসসির পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় ওই সভা শুরু হয়। সভা শেষে ফল প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। সেখানে উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেভাবে জানা যাবে ফল
লিখিত পরীক্ষার ফল কমিশনের www.bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Shamol Bangla Ads

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও লিখিত পরীক্ষার ফল জানা যাবে। এজন্য PSC<Space>43<Space> Registration Number লিখে 16222-তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে Registration Number সহ Passed for General Cadres/General and Technical-Professional Cadres/Technical Cadres অথবা ‘ফেল’ উল্লেখ করে ফল জানানো হবে। যেমন- PSC 43 123456 Send to 16222।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোটের চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়েছে, বিএনপিও আসবে :… পরবর্তী সংবাদ শুল্ক আরোপের খবরে রাতারাতি বাড়ল পেঁয়াজের দাম