ads

মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের শহরতলীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহের শহরতলীর চুরখাইয়ে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন চুরখাই কান্দাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. জুলহাস (২৬) ও তার স্ত্রী মোছা. অঞ্জনা (২৪)। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

১৫ আগস্ট মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চুড়খাই কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, প্রায় ৯ মাস আগে জুলহাস ও অঞ্জনার বিয়ে হয়। বর্তমানে অঞ্জনা ৪ মাসের অন্তস্বত্ত্বা। তাদের দু’জনের দ্বিতীয় বিয়ে এটি। গত ১৪ আগষ্ট রাতের খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকজনের। পরে হাফ বিল্ডিং ঘরের টিন সরিয়ে দরজা খুলে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা। এসময় দেখা যায় স্বামীর মরদেহ ঝুলছিল ওড়নায় এবং স্ত্রীর মরদেহ পড়েছিল খাটের ওপর।

Shamol Bangla Ads

ওসি শাহ কামাল আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাস রোধে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কেন বা কী কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

Need Ads