ads

রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তেল-চিনির দাম কমল

খবর টি পড়েছেন : ৫৯১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের বাজারে চিনি ও সয়াবিন তেলের দাম কমছে। প্রতিকেজি চিনি ও সয়াবিন তেল লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে।

Shamol Bangla Ads

এখন থেকে প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা।

১৩ আগস্ট রবিবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Shamol Bangla Ads

সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রতিকেজি পরিশোধিত খোলা চিনির দাম হবে ১৩০ টাকা। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। বর্তমানে প্রতিকেজি প্যাকেটজাত চিনি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দাম হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল দাম ১৫৯ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেদনায় ভরা দিন : শেখ হাসিনা পরবর্তী সংবাদ জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন কংগ্রেস…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads