ads

রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা

খবর টি পড়েছেন : ৪২৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার পথ আছে কি না সেটাও জানতে চেয়েছেন তাঁরা।

Shamol Bangla Ads

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসের সদস্য এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজসভার পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘আমরা বলেছি, তাদের (বিএনপি) যে দাবি, সরকারের পদত্যাগ, ওটাতে সমঝোতার কোনো স্কোপ নেই। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব।’

Shamol Bangla Ads

দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সুষ্ঠু ও সহিংসতা ছাড়া নির্বাচন সম্ভব বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতগুলো দল আছে সব দল যদি নির্বাচনে যোগদান করে, তারা যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেয়, অবাধ, সুষ্ঠু ও সহিংসতা ছাড়া নির্বাচন চায়, তাহলে নির্বাচন সহিংসতা ছাড়া হবে। সবার ঐকমত্যের ভিত্তিতে সহিংসতা ছাড়া নির্বাচন হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ তেল-চিনির দাম কমল পরবর্তী সংবাদ ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads