ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ জুলাই বুধবার সকালে নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক কার্য সম্পাদন চুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ওই কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জবাবদিহি ও দুর্নীতিকে দূরে ঠেলে দিয়ে আত্মসম্মানবোধ ও কাজের প্রতি আন্তরিকতা নিয়ে এগোতে পারলে যে কোনো কঠিন কিছু সহজভাবে মোকাবিলা করা সম্ভব। শুধু তাই নয়; যেকোনো অসাধ্য সাধন করা যায়। সেটাই প্রমাণ করেছে আজকের বাংলাদেশ।
শেখ হাসিনা বলেন, দ্রুত দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তার ফল জনগণ ভোগ করছে। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি হওয়ায় অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ সমস্ত কিছু ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এটা সম্ভব হয়েছে সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য।
সরকারপ্রধান আরও বলেন, আমরা সরকার গঠন করার পরে যারা সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি কর্মচারীদের ৫ শতাংশ প্রণোদনার প্রজ্ঞাপন জারি পরবর্তী সংবাদ ডেঙ্গুতে একদিনে ১৯ মৃত্যুর রেকর্ড, ১৭৯২ জন হাসপাতালে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads