ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে একদিনে ১৯ মৃত্যুর রেকর্ড, ১৭৯২ জন হাসপাতালে

খবর টি পড়েছেন : ৪৭১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭৯২ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮৭০ জন ভর্তি হয়েছেন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭ জন ও ঢাকার বাইরের ২ জন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ২৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৩৯৮ জন ও ঢাকার বাইরে ৭ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছেন।

Shamol Bangla Ads

চলতি বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত হয়েছেন ও যতজনের মৃত্যু হয়েছে, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে তা হয়নি। জুলাইয়ে ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু ঘটেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জন ও ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ১০৫ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সন্ধ্যায় ১৪ দলের নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads