ads

সোমবার , ১০ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি হচ্ছে

খবর টি পড়েছেন : ৪৩৫
নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি হচ্ছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। ভারত হয়ে এই বিদ্যুৎ আসবে। তাই দিল্লির সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করবে ঢাকা ও কাঠমান্ডু। বাংলাদেশের বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান সমকালকে এই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য ব্যবহৃত বহরমপুর-ভেড়ামারা হাই-ভোল্টেজ ক্রস-বর্ডার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নেপাল থেকে বিদ্যুৎ আসবে। নেপালের লিখু-৪ প্রকল্প থেকে এই বিদ্যুৎ আসবে।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টও বিদ্যুৎ বিক্রির চুক্তির কথা জানিয়েছে। এনইএ-এর ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিং কাঠমান্ডু পোস্টকে বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ বিক্রয় চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। চুক্তিটি ভারতের সঙ্গে শুরু হওয়া দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বাণিজ্য চুক্তির অনুরূপ হবে।

Shamol Bangla Ads

এনইএ পরিচালক (বিদ্যুৎ বাণিজ্য) প্রবাল অধিকারী জানিয়েছেন, বিদ্যুতের দাম বাদে কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। দামের বিষয়ে ঘিসিং বলেছেন, বাংলাদেশের প্রচলিত বিদ্যুতের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দর নির্ধারিত হতে পারে। যেহেতু দুই দেশের সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তি হচ্ছে তাই তুলনামূলক সাশ্রয়ী দামেই বিদ্যুৎ বাণিজ্য হবে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে এ বিদ্যুৎ আসায় ট্রান্সমিশন চার্জ ও সার্ভিস ফি দিতে হবে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসিকে (ন্যাশনাল থার্মাল পাওয়া কোম্পানি)। প্রচলিত নিয়ম অনুসারে, ইউনিট প্রতি ট্রান্সমিশন চার্জ ৪০-৪৫ পয়সা (ভারতীয় রুপি) হতে পারে। এ ছাড়া ৪ থেকে ৭ পয়সা পরিষেবা চার্জ যুক্ত হতে পারে। নেপালের এনইএ, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের এনটিপিসির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আরও ১০ জেলায় নতুন ডিসি পরবর্তী সংবাদ ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির অর্থ কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads