ads

মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যা : বাবু চেয়ারম্যানের সহযোগী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৮৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সহযোগী নয়ন (২৪) কে গ্রেফতার করা হয়েছে। ৩ জুলাই সোমবার রাতে অভিযান চালিয়ে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। নয়ন ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষভাবে নয়ন মিয়ার সম্পৃক্ততা কথা জানা গেছে। পুলিশ সুপার মো. নাছির উদ্দীন আহমেদ এর দিক নির্দেশনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেইদিন দুপুরে মারা যান সাংবাদিক নাদিম। ওই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসাসিসহ ১৩ জনকে গ্রেফতার করে। সবাইকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। ১৩ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দ্বায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। নামীয় ২২ জন আসামির মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র ৫ জন। এখনো ১৭ জন আসামি ধরাছোঁয়ার বাইরে। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন গ্রেফতার হয়েছে। নিহত সাংবাদিক নাদিমের পরিবারের দাবি দ্রুত সকল আসামিদের গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করানো হোক।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম’র জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ছিলেন। সে বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেকে নিয়ে বকশীগঞ্জ পৌর শহরে পশ্চিম পাড়া এলাকায় থাকতেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাজতিকে মারধর, পাপিয়াকে কুমিল্লায় স্থানান্তর পরবর্তী সংবাদ সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করতে হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads