ads

সোমবার , ৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির কোনো নেতাকর্মীর নিরাপত্তা নেই : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৪৫৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এক দুর্বিনীত দুঃশাসনের সর্বনাশা প্রতাপে দেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দল ও মত নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট। গ্রাম থেকে শহরে বিএনপির কোনো নেতাকর্মীরই স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা নেই। দেশের সর্বত্র আওয়ামী পুলিশ বাহিনী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার জন্য ওত পেতে আছে। সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরম মাত্রায় উপনীত হয়েছে। এই আওয়ামী সরকারের আমলে জনসমাজে নারী, পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন। এক বেপরোয়া স্বৈরাচারের কবলে দেশের মানুষ শুধু জানমালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত থাকছে। পাশাপাশি শুধুমাত্র ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও ক্রমান্বয়ে হারাচ্ছে। ক্ষুধা ও অনাহার এখন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের নিত্যসঙ্গী। বর্তমানে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের বিস্ময়কর বৃদ্ধিতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশব্যাপী সন্ত্রাসী আর বখাটেদের আধিপত্য কায়েম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পদে পদে মানুষের জীবন হয়ে পড়েছে বিপদাপন্ন। অপঘাতে প্রতিনিয়ত সাধারণ মানুষ জীবন হারাচ্ছে। সড়কে মৃত্যুর হার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। শাসকগোষ্ঠীর মদদে এহেন অনাচার ও সহিংস তাণ্ডবের প্রতিবাদ করার জন্যই ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করা হচ্ছে।

Shamol Bangla Ads

বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে যশোর ও ঢাকায় গ্রেপ্তার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। তিনি বলেন, তবে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের কৌশল অবলম্বন করে আটককৃত নেতৃবৃন্দকে নিষ্প্রাণ, নিরস ও নিস্তেজ করা যাবে না। বরং তারা অগণতান্ত্রিক শক্তিকে আরও বেশি প্রতিরোধ করতে উদ্দীপ্ত হবে।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রাজপথে জনগণের এই বিপুল স্রোত থামানো যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ জুলাই থেকেই বাড়ির ছাদে অবতরণ করবে হেলিকপ্টার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads