ads

সোমবার , ৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬

খবর টি পড়েছেন : ৫৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডেঙ্গু পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৩৬। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু দাঁড়াল ৫৬ জনে।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ঢাকার বাইরেও এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৪ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৬২ জন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৩১। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ১ হাজার ২২ জন। আর অন্যান্য বিভাগে বর্তমানে মোট ভর্তি রোগী ৫০৯ জন।

আর ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ১৯৩ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৬ হাজার ৬৫৫ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগী ২ হাজার ৫৩৮ জন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে আজ ৩ জুলাই পর্যন্ত রোগমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭ হাজার ৬০৬ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তত্ত্বাধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে… পরবর্তী সংবাদ ‘প্রভিডেন্ট ফান্ডের লাভের টাকাও নিতেন না কনস্টেবল মনিরুজ্জামান’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads