ads

মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনজীবীকে মারধর : ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল কবির বরখাস্ত

ময়মনসিংহে এক আইনজীবীকে মারধরের অভিযোগে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এনামুল কবিরকে বরখাস্ত করা হয়েছে। আইনজীবীকে মারধরের অভিযোগে জেলা আইনজীবী সমিতি অতিরিক্ত ডিআইজিকে বরখাস্ত করার জন্য
দাবি জানায়। ১৯ জুন সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের এ আদেশ জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ এনামুল কবির (বিপি-৭১০৩০২০৮৪৮), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ-এর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে এবং তাকে জনস্বার্থে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, মোঃ এনামুল কবির (বিপি-৭১০৩০২০৮৪৮), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮-০৬- ২০২৩ তারিখ হতে তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেয়া হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রেঞ্জ ডিআইজি অফিস, সিলেটে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

Shamol Bangla Ads

এর আগে গত ১৫ জুন ময়মনসিংহ আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে বরখাস্তের দাবি করেছিলেন সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। ওই সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অ্যাডভোকেট বাবুল বলেন, অ্যাডভোকেট আশিকুর রহমান ১৪ জুন দুপুর আড়াইটায় একটি অভিযোগের বিষয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল হকের কক্ষে গেলে তিনি শুনানি গ্রহণ করেন। একপর্যায়ে ওই আইনজীবীর উদ্দেশে অতিরিক্ত ডিআইজি ‘তুই ঘাড় বাঁকা করে দাঁড়িয়েছিস কেন?’ বলে তাকে উপর্যুপরি চড়-থাপ্পড় দেন। পরে উত্তেজিত হয়ে কনস্টেবলের মাধ্যমে রড এনে বেধড়ক মারধর করেন। এছাড়া এ ঘটনায় আইনজীবী ভবনে জরুরি সভা করে ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদও জানান জেলা আইনজীবী সমিতি। এসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের বরখাস্ত দাবি করেন তিনি।

Need Ads