ads

রবিবার , ৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি

খবর টি পড়েছেন : ৫৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক না কেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। রবিবার সকাল ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

গত ৩০ মে মেহেরপুরের গাংনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন র‍্যাব সদস্য এসআই উত্তম কুমার রায়। তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে দেখতে আসেন র‍্যাব মহাপরিচালক খুরশীদ হোসেন।

এ সময় এম খুরশীদ বলেন, সে যখন আহত হয় তাৎক্ষণিকভাবে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা ডাক্তারদের সহযোগিতায় এখন অনেকটাই ভালো আছে। এম খুরশীদ বলেন, আমরা ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছি। এখনো আমাদের অভিযান চলছে।

Shamol Bangla Ads

ডিজি বলেন, র‍্যাব সব সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। ওই এলাকায় আমাদের মাদকবিরোধী অভিযান চলছে। এখন সময় এসেছে মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার। এই মাদকের ছোবল থেকে আমাদের সন্তানদের বাঁচাতে না পারলে ভবিষ্যতে চাকরি দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না।
ডিজি বলেন, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে এ রকম মাদক, জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযানে গিয়ে আমাদের ৩৩ জন সহকর্মী জীবন দিয়েছেন ও এক হাজারের বেশি সহকর্মীর অঙ্গহানি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখনই নির্বাচনকালীন সরকার গঠন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads