ads

রবিবার , ৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখনই নির্বাচনকালীন সরকার গঠন : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ৬২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী যখন মনে করবেন, তখন তিনি নির্বাচনকালীন একটি ছোট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে আনিসুল হক বলেন, বিদেশি সংস্থা মতামত দেওয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার তা করবে। আগামী সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজরাও দিন দিন কৌশলী হচ্ছে। তাই বিচারকদেরও বিচক্ষণ হতে হবে। তাছাড়া মামলার জট কমাতে হবে। এসব ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

Shamol Bangla Ads

ভোট কেন্দ্রে গণ্ডগোল এবং এ কারণে পুরো আসনের নির্বাচন বাতিল প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ৯১ ধারার (এ) উপধারায় পুরো নির্বাচন বাতিলের কথাটি উল্লেখ আছে।
প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্নীতির মামলা বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের জন্য আয়োজিত ‘১৫০তম রিফ্রেশার কোর্স’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। এ সময় মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে… পরবর্তী সংবাদ সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads