ads

রবিবার , ২৮ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই দেশে উন্নয়ন হয়েছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের পর থেকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই দেশে উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নতি নিশ্চিত হয়েছে। পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করা হচ্ছে। আমরা আর অশান্তি, সংঘাত চাই না। আমরা সবার উন্নতি চাই। ২৮ মে রবিবার সকালে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

আলোচনার মাধ্যমে বিশ্বে সব সমস্যা সমাধানের আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বে শান্তি ফিরে আসুক, শান্তির মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।

জাতির পিতার দেয়া পররাষ্ট্রনীতি অনুযায়ী দেশ চলছে জানিয়ে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়, জাতির পিতার এই নীতিতে আমরা এখনো চলি।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি। এ দেশে কেউ দরিদ্র, ভূমিহীন থাকবে না। সবার মৌলিক অধিকার নিশ্চিত হবে। যা জাতির পিতার স্বপ্ন ছিল।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে। পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করা হচ্ছে। মানুষ ভিক্ষা করে নয়, নিজের মর্যাদা নিয়ে চলবে এটাই আমাদের লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশ মানুষের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে। আমরা আর অশান্তি, সংঘাত চাই না। আমরা সবার উন্নতি চাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি পরবর্তী সংবাদ সৌদি পৌঁছেছেন ২৪ হাজার ১৩২ জন হজযাত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads