ads

শনিবার , ২৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিসা নীতির কারণে টাকা পাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৪৯
ভিসা নীতির কারণে টাকা পাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশের জন্য যুক্তরা‌ষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে টাকা পাচার কম‌বে ব‌লে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শে‌ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।
মো‌মেন ব‌লেন, ভিসা (যুক্তরাষ্ট্রের) নেয় বড়লোকরা, সরকারি কর্মচারীরা, কিছু বড় ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনীতিবিদ, যাদের ছেলে মেয়ে বিদেশে পড়েন, যারা বিদেশে বাড়ি বানিয়েছেন, যারা টাকা পাচার করেছেন। এতে হয়তো আশা করি, টাকা পাচার কমবে।

Shamol Bangla Ads

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, কারণ উনারা টাকা নিয়ে গিয়ে সেখানে স্থাপনা তৈরি করেন। আর যারা গরীব লোক নির্বাচনে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট হয়, তারা তো ভিসার জন্য আসেই না।
যুক্তরা‌ষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকার বিব্রত কিনা-এমন প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, মোটেও না। ভিসা দেওয়া না দেওয়া ওদের (আমেরিকা) ব্যাপার, এটা আমদের বিষয় নয়। ভিসা আমেরিকা নিজের দায়িত্বে দেয়। তবে আমরা চাইব ভিসা নীতির জন্য জ্বালাও পোড়াও বন্ধ হবে।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষে গত বুধবার নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ঢাকায় নিযুক্ত ভারত ও সৌদি আরবের দূতদের বাড়তি নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। বিষয়‌টি স‌ঠিক কিনা-জান‌তে চাইলে মো‌মেন ব‌লেন, এটা আমার জানা নেই। তবে বাড়তি নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্রদূত এখনো পর্যন্ত আবেদন করেননি। এছাড়া বিদেশি কোনো দেশ এমন অন্যায় কাজ করে নাই যে, তাদের ওপর হামলা হবে। আমাদের দেশে নিরাপত্তার কোনো অভাব নেই। এটা নিয়ে আমরা চিন্তিত নই।

Shamol Bangla Ads

তি‌নি ব‌লেন, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রদূতদের ওপর কোনো হামলা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনা বদিউল আলম মজুমদারের পারিবারিক সমস্যার কারণে হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন পরবর্তী সংবাদ গাজীপুর সিটির মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads