ads

সোমবার , ২২ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দেশটির রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

এ সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিন দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।

এর আগে ঢাকার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

সফর শেষে ২৪ মে রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ পরবর্তী সংবাদ এ দেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads