ads

বুধবার , ১৭ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিষ্টি আম চিনবেন কিভাবে

খবর টি পড়েছেন : ৬৫১
মিষ্টি আম চিনবেন কিভাবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সব বিক্রেতাই তার আম মিষ্টি বলে আপনার কাছে বিক্রি করতে চাইবেন, কিন্তু সব আম কি সত্যিই মিষ্টি? এমনও তো হয় যে দোকানির কাছ থেকে মিষ্টি শুনে কিনে আনলেন। এরপর বাসায় এসে কেটে খেতে নিয়ে দেখলেন যে সেই আম ভীষণ টক। এখন কথা হলো, আগে থেকে কি বোঝা সম্ভব যে আম মিষ্টি কি না? আপনি যদি আম কেনার সময় কয়েকটি টিপস মেনে কিনতে পারেন, তবে আর টক আম কিনে এনে ঠকতে হবে না। চলুন জেনে নেওয়া যাক সেই ৪ কৌশল-

Shamol Bangla Ads

সুগন্ধ
আম যদি মিষ্টি হয় তবে এক ধরনের সুগন্ধ বের হতে থাকবে। তাই আম কেনার সময় দ্বিধা-দ্বন্দ্বে না ভুগে বরং একটি আম নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকে দেখুন। আমের বোঁটার কাছটাতে গন্ধ নেবেন। যদি মৃদু সুগন্ধ নাকে এসে লাগে তবে বুঝবেন এই আম মিষ্টি হবে। এভাবে দেখে কিনলে মিষ্টি আম খেতে পারবেন।

নরম হবে
আম যদি গাছপাকা হয়ে থাকে তবে তা নরম হবে। তাই আম কেনার সময় আমের গায়ে হালকা করে টিপে দেখতে পারেন। যদি দেখেন আঙুলের চাপে দেবে যাচ্ছে তাহলে সেই আম কিনতে পারেন। কারণ গাছপাকা আম হলে তা টক হওয়ার সম্ভাবনা কম থাকে। এদিকে কাঁচা কিংবা অর্ধপাকা আম পাকানো হলে তাতে টকভাব থেকেই যায়। তাই বুঝেশুনে কিনুন।

Shamol Bangla Ads

গাঢ় হলুদ রঙ
আম কেনার আগে তার রঙের দিকে ভালো করে খেয়াল করুন। যদি আমের রঙ গাঢ় হলুদ হয় তবে বুঝে নেবেন এই আম মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। একটু আঙুল বুলিয়ে খোসা পাতলা কি না তা দেখে নিতে পারেন। আকার এবং রঙ ঠিক থাকলে সেই আম সুস্বাদু হবেই। তবে সবুজ রঙের আম যে মিষ্টি হয় না, তা কিন্তু নয়। সেক্ষেত্রে গন্ধ শুঁকে কিনতে পারেন।

খোসায় দাগ আছে কি না
আম কেনার সময় এর খোসায় যদি কোনো দাগ-ছোপ দেখেন তবে সেই আম না কেনাই ভালো। কারণ সেই আমের ভেতরের কিছু অংশ খারাপ হতে পারে। সেইসঙ্গে খেতেও খারাপ লাগতে পারে। তাই আম কেনার সময় খেয়াল করুন, এতে দাগ আছে কি না। এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁয়াজ পরবর্তী সংবাদ কাঠবাদামের উপকারিতা