ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

খবর টি পড়েছেন : ৩২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার ভারত থেকে দেশে ফিরেন সেনাবাহিনী প্রধান।

Shamol Bangla Ads

সফরকালে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপনী প্যারেডের অভিবাদন গ্রহণ ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এই সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে এবং পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী পারস্পরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়।

Shamol Bangla Ads

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর এই সফরের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পরবর্তী সংবাদ প্রাইজবন্ডের ১১১তম ড্র অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads