ads

শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা এ ধরনের গুজব রটাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথা বলেন।

Shamol Bangla Ads

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসব ব্যাপারে গবেষণার দরকার রয়েছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির উদ্দেশে ডা. দীপু মনি বলেন, বিএনপি জয়ী হতে পারবে না জেনে নির্বাচনে আসতে ভয় পায়। তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবার কারচুপি ও ভুয়া ভোটার দিয়ে জয়ী হয়েছে। যাদের কোনো কাজের বৈধতা নেই, তারা আবার গণতন্ত্র নিয়ে কথা বলে। এ সময় শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান।

Shamol Bangla Ads

কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।

এর আগে মন্ত্রী কলেজে পৌঁছলে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত দক্ষিণ আইচা এলাকায় ২০১৪ সালে এই কলেজ প্রতিষ্ঠা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads