ads

বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

শেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের (৩২৭৭) মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার দুপুরে শহরের গোপালবাড়ীস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আরিফ রেজা ওই আর্থিক সহায়তা তুলে দেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (৩২৭৭) সবসময় শ্রমিকদের পাশে রয়েছে। এই শ্রমিকরা আমার পরিবারের সদস্যদের মতোই। সুখে-দুঃখে সবসময় আমি আপনাদের পাশে ছিলাম এবং থাকব।

আর্থিক সহায়তা প্রদানকালে জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি মো. বাদশা মিয়া ও বদরুজ্জামান বুদু, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রেসক্লোবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন সড়ক দুর্ঘটনা ও অসুস্থতাজনিত কারণে মৃত ট্রাক চালক ও সহকারীদের ৭টি পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে মোট ১ লক্ষ ২০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার কল্যাণ তহবিল থেকে বর্তমান সভাপতি আরিফ রেজা ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারের মাঝে একটি করে শাড়ী ও চাউলের বস্তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই মরহুম শ্রমিক নেতা সেলিম রেজাসহ সংগঠনের অন্যান্য মৃত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Need Ads