ads

মঙ্গলবার , ৭ মে ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ লাখ ভিডিও মুছে দিল ইউটিউব

শ্যামলবাংলা ডেস্ক
মে ৭, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : সন্ত্রাসবাদে উস্কানী দেওয়ার অভিযোগে চলতি বছরের প্রথম তিন মাসে এক লাখের বেশি ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া প্রতিবেদনে এমনই জানিয়েছে গুগলের এই প্রতিষ্ঠান। ২৪ এপ্রিল মার্কিন আইনসভায় দেয়া তথ্যে গুগল জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী নীতি ভাঙার সন্দেহে চলতি বছরের প্রথম ৩ মাসে ইউটিউব ১০ লাখ ভিডিও ম্যানুয়ালি পরীক্ষা করেছে। এ জন্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এর মধ্যে এক লাখ ভিডিও নীতি অমান্য করার অভিযোগে মুছে দেওয়া হয়েছে।
গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দু’টি মসজিদে সন্ত্রাসবাদী হামলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করে হামলাকারী।
এই ঘটনার প্রেক্ষিতে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হিংসাত্মক রাজনৈতিক বিষয়বস্তু সরিয়ে ফেলার জন্য গুগল, ফেসবুক, টুইটার এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি সংক্রান্ত কমিটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!