ads

বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের এপ্রিল/২০২৩ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বুধবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিগত কল্যাণ সভায় উত্থাপিত সমস্যা সমাধানের জন্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ সুপার অফিসার ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসাথে আসন্ন ঈদে ঘরমুখো সাধারণ মানুষ যাতে ভালোভাবে যার যার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে শহরের যানজট নিরসনে সর্বাত্মক সহযোগিতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তারসহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Need Ads