ads

সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্যারেজের গল্পে নিলয়-হিমি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১০, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

দুই কর্মচারী নিয়ে রাজধানীর একটি গাড়ি সারানোর গ্যারেজ চালান কুরবান। পৈতৃক সূত্রে পাওয়া এই গ্যারেজটির নাম লাল বাত্তি। কুরবানের বাবার আমলে এটির বেশ নাম-ডাক থাকলেও ছেলের বদৌলতে সেই গ্যারেজের বর্তমান পরিস্থিতি লাল বাত্তি জ্বলে ওঠার মতোই।

Shamol Bangla Ads

এমন যখন পরিস্থিতি, তখন সেই গ্যারেজে গাড়ি ঠিক করাতে আসেন নিশি। যথারীতি ঠিক করতে গিয়ে তার গাড়ির ভালো ইঞ্জিন নষ্ট করে ফেলে কোরবান মিস্ত্রি। মূলত কুরবান ও নিশির গল্পটা শুরু হয় এখান থেকে। ঘটতে থাকে একের পর এক বিস্ময়কর ঘটনা। এমনই এক গল্প নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করে ঈদের বিশেষ নাটক ‘লাল বাত্তি’। এতে বকর চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর আর নিশি চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি।

নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, ‘যথারীতি মজার আরেকটি গল্পে কাজ করলাম। গ্যারেজের গল্প। ফলে কাজ করতে গিয়ে প্রচুর কালি লেগেছে গায়ে। কিন্তু কাজটি আমরা আনন্দ নিয়ে করেছি। আশা করছি দর্শকেরা নতুন কিছু পাবেন।’

Shamol Bangla Ads

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘লাল বাত্তি’।

Need Ads