ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ৩০, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টাস্কফোর্সের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ফারুক আহম্মেদ নামে এক ব্যক্তিকে আটক করে ৬ মাসের কারাদণ্ড  ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

৩০ মার্চ বৃহস্পতিবার সকালে ওই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। ফারুক উপজেলার মন্ডলিয়াপাড়া গ্রামের কাসেম আলী ফকিরের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নালিতাবাড়ী থানা পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। ওইসময় মন্ডলিয়াপাড়া গ্রামের ফারুক আহমেদ নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে অভিযুক্ত ফারুক আহমেদকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওইসময় ফারুক আহমেদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads