বাঙালির অস্তিত্বের সূর্য সারথকে
ওরা পদপিষ্টে করেছে রক্তাক্ত,
মহান মুক্তিযুদ্ধের চেতনায়
করেছে কুঠারাঘাতের পর কুঠারাঘাত।

রাজাকার-আলবদর নেতাও বুক ফুলিয়ে ঘুরে
উড়িয়ে মানচিত্রের লাল-সুবজ পতাকা,
ক্ষমতার চারপাশে দেখো তাদেরই দৌরাত্ব্য
ঘাদানি আর ঘাতক-দালালে নেই তফাৎ, কেমন উন্নাসিকতা।
স্বাধীন বাংলার মানুষ স্তম্ভিত
দেখে টিভির পর্দায় হরহামেশে রাষ্ট্রীয় ভাষন,
ক্ষমতার মসনদে ভ্যাংচি কাটে
ঢাউস কদর্য বুনো শুয়োরের দাঁত-কেমন আস্ফালন।

শহীদ জায়া জাহানারা ইমাম
কেঁদে চাপড়ায় বুক,
বলে- ‘আমি কবরে যাবো
এ মাটি ফাঁক হয়ে যাক’।
(১৯৯৫ সনের আগের লেখা)




