ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীর নিবন্ধন চায় সংসদীয় কমিটি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২২, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশে নিবন্ধন চায় সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।

Shamol Bangla Ads

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে আইনানুগভাবে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটি অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন/আইপি টেলিভিশন এবং অনলাইন রেডিও’র নিবন্ধনের ক্ষেত্রে সচেতনভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

Shamol Bangla Ads

বৈঠকে The Censorship of Films Act, 1963 (Amended 2006) কে যুগোপযোগী করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন দ্রুততম সময়ের মধ্যে প্রণয়নের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রদর্শিত অডিও ভিডিও প্রতিবেদন সারা দেশে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সিমিন হোসেন (রিমি), শফিকুর রহমান, মুরাদ হাসান ও খ. মমতা হেনা লাভলী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads